ইসলামী আন্দোলনের অভিযোগ, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাল জামায়াত..

 ইসলামী আন্দোলনের অভিযোগ, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাল জামায়াত..



জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সিদ্ধান্তের পর দলটির অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শুক্রবার (১৬ জানুয়ারি) ইসলামী আন্দোলনের ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত আদর্শচ্যুত হয়নি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্যও করা হয়নি। তিনি বলেন, ‘সম্মিলিতভাবে এগিয়ে চলার একটি প্রক্রিয়া চলছিল।’

তিনি আরও জানান, জামায়াতের নেতৃত্বাধীন জোটে থাকা ১০টি দলের মধ্যে ইতোমধ্যে ২৫৩টি আসনের বণ্টন সম্পন্ন হয়েছে। বাকি ৪৭টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিষয়ে জোটের লিয়াজোঁ কমিটি সিদ্ধান্ত নেবে।


এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলের কোনো জোটে অংশ নেবে না। দলটি এককভাবে ২৬৮টি আসনে নির্বাচন করবে এবং দলের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।


উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া জামায়াতের নেতৃত্বাধীন জোটের বাকি ১০ দল আসন সমঝোতা চূড়ান্ত করে। সমঝোতা অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজাম ইসলাম পার্টি ২টি আসনে প্রার্থী দেবে।

Countdown Timer

Comments

Popular posts from this blog

স্বামী যদি স'হবা'সে অ'ক্ষ'ম হয়, তাহলে স্ত্রীর কী করা উ'চি

স্ত্রী ছাড়া কার সাথে স'হবা'স করা জায়েজ: ইসলামের স্পষ্ট বিধান কি জেনে নিন ... #বিস্তারিত_কমেন্টে

লজ্জাস্থান মুখে নেওয়া কী জায়েজ ইসলাম কী বলে